হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- এর আন্তর্জাতিক আগমন (Arrival) প্রস্থান (Departure) এলাকায় যাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে হেল্প ডেস্ক সেবা প্রদান করা হয়। এই হেল্প ডেস্কগুলো যাত্রীদের সঠিক তথ্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে, যাতে তথ্যের অভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা যায়।

যাত্রীসেবা আরও কার্যকর করার লক্ষ্যে আন্তর্জাতিক আগমন এলাকায় ২টি এবং প্রস্থান এলাকায় ৩টি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এসব হেল্প ডেস্ক থেকে যাত্রীদের বিভিন্ন ধরনের তথ্য, পরামর্শ সহায়তা প্রদান করা হয়। সেবাটি সপ্তাহে দিন, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে চালু থাকে।