Hazrat Shahjalal International Airport- যাত্রীদের লাগেজের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে লাগেজ র‍্যাপিং সেবা প্রদান করা হয়।

বিমানবন্দরের প্রস্থান কনকোর্স হল (Departure Concourse Hall)-, এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টার-এর পূর্বে মোট ৭টি ব্যাগেজ র‍্যাপিং মেশিন স্থাপন করা হয়েছে। প্রতিটি মেশিন সংশ্লিষ্ট চেক-ইন কাউন্টারের বিপরীত পাশে অবস্থিত।

প্রতি ব্যাগ লাগেজ র‍্যাপিং-এর নির্ধারিত ফি ৩০০ টাকা

তবে, বিএমইটি (BMET) অথবা প্রবাসী কল্যাণ বোর্ডের (Probashi Kallyan Board) বৈধ কার্ডধারী রেমিট্যান্স যোদ্ধাগণ এই সেবা প্রতি ব্যাগ ১০০ টাকা রেয়াতি মূল্যে গ্রহণ করতে পারবেন।