দর্শনার্থী ও যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত স্থানে বিনামূল্যে ওয়াই-ফাই (Wi-Fi) ইন্টারনেট সেবা প্রদান করা হয়।
হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ BTCL ফ্রি ওয়াই-ফাই, ADN Telecom, BRAC Net, Amara এবং Beximco—এই চারটি
প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা
প্রদান করা হয়। এই
সেবা আগমন (Arrival) ও প্রস্থান (Departure) উভয় টার্মিনালেই
উপলব্ধ।
বিমানবন্দরের ওয়াই-ফাই সংযোগ পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আপনার মোবাইল ডিভাইসের Wi-Fi চালু করে উপলব্ধ নেটওয়ার্ক তালিকা থেকে ADN
Telecom, BRAC Net, Amara অথবা
Beximco-এর যেকোনো একটি নেটওয়ার্ক নির্বাচন করুন।
২. বিমানবন্দরের
Wi-Fi সহায়তা ডেস্কে আপনার নাম ও মোবাইল নম্বর প্রদান করুন।
৩. আপনার মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
৪. লগইন পৃষ্ঠায় (Login Page) প্রাপ্ত
OTP সঠিকভাবে প্রবেশ করালে আপনি বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
BTCL ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট জোন
Bangladesh Telecommunications Company Limited-এর ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট জোন সেবার মাধ্যমে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করা হয়।
উপলব্ধ Wi-Fi নেটওয়ার্কসমূহ:
- SSID
১ (উন্মুক্ত): BTCL Free Wi-Fi Hotspot
Zone
- SSID
২ (সুরক্ষিত): BTCL Free Wi-Fi Hotspot
Secured
- সুরক্ষিত নেটওয়ার্কের পাসওয়ার্ড: 12345678